ঢাকাTuesday , 13 October 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Majharul islam ঢাকা
আপডেট: 13 October 2026, 22:01

দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে বক্তব্য দেন দেবহাটা থানার এসআই বিপ্লব মালাকার, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টাস ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ভারপ্রাপ্ত মফিজুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান অফিসার কাজী সিদরাতুল মুনতাহা, ফায়ার সার্ভিসের টিম ম্যানেজার শুজিবর রহমান, শিক্ষক আবুল কালাম, সুশীলনের সিডিও মিজানুর রহমান প্রমুখ।

উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকারের পরিচালনায় কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে দুর্যোগের ঝুঁকি হ্রাস, দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি আলোচনা সভা ও মহড়ার মাধ্যমে দুর্যোগকালীন করণীয় সম্পর্কে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।

দিবসটির প্রতিপাদ্য ছিল “ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”। দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সক্ষমতা জোরদারের মাধ্যমে একটি দুর্যোগসহনশীল সমাজ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। আয়োজকরা জানান, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

দেবহাটায় নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

13 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com