নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরে উৎসর্গ সোসাইটির পক্ষ থেকে অসহায় ব্যক্তিদেরকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের গড়-কুমারপুর গ্রামের মনছের সর্দার এবং পদ্মপুকুর গ্রামের সূর্য বিবিকে এ সময় আর্থিকভাবে সহযোগিতা করা হয়। উৎসর্গের আটুলিয়া ইউনিট পরিচালক আবির হাসান রানা, পদ্মপুকুর ইউনিট পরিচালক সাইফুল ইসলাম, পদ্মপুকুর ইউনিটের সহকারী পরিচালক আবু রায়হান, মফিজুল ইসলাম, মেহেদী হাসান, শামীম হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
