ঢাকাTuesday , 13 October 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

Majharul islam ঢাকা
আপডেট: 13 October 2026, 22:07

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

বায়েজীদ হোসেন, তালা:
‎মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে তালা উত্তরণ আইডিআরটিতে উত্তরণের গার্ডেন প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কমর্শালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। অধ্যাপক রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালাটি উপস্থাপন করেন উত্তরণের গার্ডেন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী শফিউজ্জামান রনি।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফয়সাল সরদার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাসুম বিল্লাহ, তালা মহিলা কলেজের অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, তালা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিয়ার রহমান, ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখতারুজ্জামান খান, রিসোর্স সেন্টাারের ইন্সট্রাক্টর মো. ইমান উদ্দীন, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মো. বাবলু রহমান, সহকারী শিক্ষা অফিসার মো. ওমর ফারুক, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, এডুকো বাংলাদেশের পক্ষ থেকে মো. শরিফুল আলম, সৌদ আহমেদ চৌধুরী, মাসুদুর রাহমান, মোনালিসা বিশ্বাস, তালা থানার এসআই তুষার কান্তি মাহাতো, এসআই শাহ আলম, মহিলা বিষয়ক অফিসের আলেয়া খাতুন, তালা নাগরিক কমিটির সভাপতি এমএ হাকিম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, শিশুতীর্থের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, উত্তরণ কর্মকর্তা হাসিনা পারভীন ও নাজমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
‎কর্মশালায় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সদস্য, সাংবাদিক, ইউপি সদস্য, কমিউনিটি ভল্টেনিয়ার, এনজি প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের ৮০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

দেবহাটায় নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

13 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com