ঢাকাTuesday , 13 October 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কৈখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Majharul islam ঢাকা
আপডেট: 13 October 2026, 22:15

কৈখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের কৈখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস যথাযথ ভাবে পালিত হয়েছে। ১৩ অক্টোবর (মঙ্গলবার) “ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”-প্রতিবাদ্য কে সামনে রেখে গুড নেইবারস বাংলাদেশ এর জি  এন জাপান মোফা ডি আর আর প্রকল্প  উদ্যোগে কৈখালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন কৈখালী শামসুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়। এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিনিধি, শিক্ষক -শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, সেচ্ছাসেবক, স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় দুর্যোগ প্রশমন বিষয়ে নানা দিক তুলে ধরে বক্তৃতা দেন প্যানেল চেয়ারম্যান   শাহিনুর  আলম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ সালাউদ্দিন আহমেদ, শিক্ষক মোঃ আব্দুল মান্নান, শিক্ষক মোহাম্মদ গোলাম রাসুল  এবং স্থানীয় সিপিবি প্রতিনিধি আলামিন ও স্বেচ্ছাসেবক রমজান আলী,  ডালিম কুমার মন্ডল প্রমূখ। দুর্যোগ প্রশমনের উপর একটি চিত্রাঙ্গন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং ২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। তিনজন প্রথম দ্বিতীয় তৃতীয় হিসেবে নির্বাচিত হয়। পরিশেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শেখ সালাউদ্দিন আহমেদ পুরস্কার বিতরণ ও ও সমাপনী বক্তব্য প্রদান করেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

দেবহাটায় নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

13 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com