ঢাকাTuesday , 13 October 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বহেরা এ.টি. মাধ্যমিক বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Majharul islam ঢাকা
আপডেট: 13 October 2026, 22:11

বহেরা এ.টি. মাধ্যমিক বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন, কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি :
দেবহাটার ঐতিহ্যবাহী বহেরা এ.টি. মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিমুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা ও মতবিনিময় সভা মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর কবির বাবু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ.এম. শাহিন।

এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম মনি ও দেবহাটা উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি গোলাম রসুল খোকন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে প্রধান শিক্ষক মোঃ আলিমুর রহমান বিদ্যালয়ের সার্বিক ফলাফল ও সাফল্য তুলে ধরে বলেন, “শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনার ফলেই আজ এই গৌরবোজ্জ্বল সাফল্য অর্জিত হয়েছে।”

বিশেষ অতিথির বক্তব্যে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ.এম. শাহিন বলেন, “আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজ পরিচালনার মূল চালিকাশক্তি। সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি যুবসমাজকে মাদক, অপরাধ ও সব ধরণের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে। আত্মবিশ্বাসী ও নৈতিকতাপূর্ণ জীবন গড়ে তোলার মাধ্যমেই প্রকৃত মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।”

প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর কবির বাবু বলেন, “বহেরা এ.টি. মাধ্যমিক বিদ্যালয় আমাদের এলাকার শিক্ষা বিস্তারে দীর্ঘ সময় ধরে অত্যন্ত সুনামের সাথে কাজ করে যাচ্ছে। আজকের কৃতি শিক্ষার্থীদের এই অর্জন আমাদের পুরো দেবহাটার জন্য গর্বের। এই সাফল্যকে ধরে রেখে বর্তমান ১০ম শ্রেণীর শিক্ষার্থীদেরও আগামী এসএসসি পরীক্ষায় আরও ভালো ফলাফল অর্জনে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে।” তিনি আরও বলেন, “শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে এলাকার প্রতিটি সন্তানকে দক্ষ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পরিচালনা পর্ষদ এবং স্থানীয় সচেতন মহল সবসময় শিক্ষকদের পাশে থাকবে।”

আলোচনা সভা শেষে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। পরবর্তীতে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে আগামী পরীক্ষার প্রস্তুতি ও লক্ষ্য নির্ধারণ বিষয়ে মতবিনিময় করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, অভিভাবকবৃন্দ, সংবর্ধিত কৃতি শিক্ষার্থী এবং ১০ম শ্রেণীর ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

দেবহাটায় নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

13 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com