দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় মুক্তিযোদ্ধা আকবর আলী (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…….রাজিউন)। তিনি উপজেলার মাঝ পারুলিয়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
শুক্রবার জুম্মার পূর্বে বীরমুক্তিযোদ্ধা আকবর আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে পারিবারিক করব স্থানে দাফন করা হয়েছে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গণি, উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদ, ডেপুটি কমান্ডার ইয়াসিন আলীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
