ঢাকাTuesday , 13 October 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় সামাজিক নিরাপত্তা ও বাল্যবিবাহ প্রতিরোধে নাগরিক সংলাপ

Majharul islam ঢাকা
আপডেট: 13 October 2026, 22:05

তালায় সামাজিক নিরাপত্তা ও বাল্যবিবাহ প্রতিরোধে নাগরিক সংলাপ

‎তালা প্রতিনিধি:
‎সাতক্ষীরার তালা উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে করণীয় শীর্ষক সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
‎সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন ও মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) সহযোগিতায় এবং উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা ও উই ক্যানের যৌথ উদ্যোগে ‘ন্যাশনাল অ্যাডভান্সমেন্ট ফর গভর্নেন্স অ্যান্ড রাইটস ইনিশিয়েটিভস ইন কমিউনিটিস (নাগরিক)’ প্রকল্পের আওতায় এই সংলাপের আয়োজন করা হয়।
‎উপজেলা নাগরিক ফোরামের সভাপতি ও উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি সুমা সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি রওনক জাহান, ইউএসডব্লিউ অসিত কুমার রায়, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি আলেয়া খাতুন ও উপজেলা পরিসংখ্যান অফিসের প্রতিনিধি প্রশান্ত কুমার দাস। এ সময় আরও বক্তব্য দেন নাগরিক ফোরামের সদস্য শাহনাজ পারভীন, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উপদেষ্টা দিলীপ কুমার দাস ও তালা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক জুলফিকার রায়হান।
‎সংলাপে সরকারি সেবা প্রাপ্তিতে হয়রানি, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে আলোচনা হয়। নাগরিক ফোরামের সদস্যরা সেবা নিতে গিয়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রশাসনের কর্মকর্তারা এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন অফিসার মধুসূদন দাস।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

দেবহাটায় নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

13 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com