ঢাকাTuesday , 13 October 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আটুলিয়ায় শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

Majharul islam ঢাকা
আপডেট: 13 October 2026, 21:57

আটুলিয়ায় শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

হাবিবুল্লাহ বাহার, আটুলিয়া (শ্যামনগর) প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা অত্যন্ত উৎসবমুখর, শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের সর্বজনীন পূজা মণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এক মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আটুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় ইউনিয়নের অন্তর্ভুক্ত সকল দুর্গাপূজা মণ্ডপ উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবুর সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আমাদের আবহমান কালের সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য মিলনমেলা। প্রত্যেকে যাতে ভয়হীন, নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সভায় পূজা উদযাপন সুশৃঙ্খল রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি পূজা মণ্ডপে বাধ্যতামূলকভাবে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নিজস্ব স্বেচ্ছাসেবক টিম গঠন করে ২৪ ঘণ্টা পাহারা নিশ্চিত করা হবে। পাশাপাশি পূজা চলাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, পর্যাপ্ত আলোকসজ্জার ব্যবস্থা রাখা এবং ধর্মীয় রীতি মেনে পরিমিত শব্দে মাইক বা সাউন্ড সিস্টেম ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়। এছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সাথে সামাজিক যোগাযোগমাধ্যম বা স্থানীয়ভাবে ছড়ানো যেকোনো গুজবে কান না দিয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ বা স্থানীয় প্রশাসনকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়।

সভায় আটুলিয়া ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দ প্রশাসনের সার্বিক সহযোগিতার আশ্বাসে সন্তোষ প্রকাশ করেন এবং একটি উৎসবমুখর পূজা উপহার দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। সভা শেষে আটুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবুর পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের শুভেচ্ছা উপহার হিসেবে একটি করে পাঞ্জাবি প্রদান করা হয়। পরিশেষে দেশ, জাতি ও সকল মানুষের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

দেবহাটায় নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

13 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com