ঢাকাFriday , 13 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন

Majharul islam ঢাকা
আপডেট: 13 November 2026, 22:44

পাটকেলঘাটায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন
নাজমুল হক, পাটকেলঘাটা প্রতিনিধি:
পাটকেলঘাটায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় পাটকেলঘাটা মহসিন মার্কেট চত্বরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ফ্লাগশিপ কর্মসূচি অংশ হিসাবে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে ৩ নং সরুলিয়া ইউনিয়নের মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়। সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু এ শুভ উদ্বোধন ঘোষণা করেন। সরুলিয়া ইউনিয়নের সুপারভাইজার নাহিদ সুলতানা মিলির সভাপতিত্বে ও যুবদল নেতা আনিসুজ্জামান আনিসের পরিচালনায় শুভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক যুবদল নেতা ও সরুলিয়া ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান হাফিজ, চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান, ডাক্তার মামুন খান, সরুলিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রকিব, কৃষক দল নেতা আলি হোসেন, তাঁতি দল নেতা মোস্তফা, সরুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদ রানা প্রমুখ।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পাইকগাছায় থানা পুলিশের অভিযানে আটক- ২

12 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com