ঢাকাFriday , 13 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি উপজেলা জামায়াতের ২০২৬-২৮ সেশনের রুকন সম্মেলন

Majharul islam ঢাকা
আপডেট: 13 November 2026, 22:40

আশাশুনি উপজেলা জামায়াতের ২০২৬-২৮ সেশনের রুকন সম্মেলন

​সমীর রায়, আশাশুনি : আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর ২০২৬-২৮ সেশনের দ্বি-বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াত আমির আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান।
উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হক ও সহ-সেক্রেটারি ডা. রোকনুজ্জামানের সঞ্চালনায় সম্মেলনে জেলা কর্মপরিষদ সদস্য এড. আব্দুস সোবহান মুকুল, মাওঃ আবু বকর সিদ্দিক ও সাবেক উপাধ্যক্ষ আব্দুস সবুর সহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ উপজেলার সকল পুরুষ ও মহিলা রুকন উপস্থিত ছিলেন।
প্রতি দুই বছর পর পর আয়োজিত এই সম্মেলনের মূল লক্ষ্য ২০২৬-২০২৮ সেশনের জন্য নতুন আমীর নির্বাচন। সে লক্ষ্যে সকাল থেকেই ভোটারদের সরব উপস্থিতিতে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
​বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এবারের রুকন সম্মেলনে নতুন আমীর নির্বাচনে মোট ৫৬১ জন রুকন তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে পুরুষ রুকন ২৪৫ জন এবং নারী রুকন ৩১৬ জন। রুকনগণ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে ব্যালটের মাধ্যমে তাদের মূল্যবান ভোট প্রদান করছেন।
সম্মেলন শেষ না হতেই কে হচ্ছেন পরবর্তী আমীর তা নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে চলছে নানা বিশ্লেষণ ও জল্পনা-কল্পনা।
তবে আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ ও সাংগঠনিক ফলাফলের মাধ্যমে পরবর্তী আমীর নির্ধারণ করা হবে বলে জানা গেছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পাইকগাছায় থানা পুলিশের অভিযানে আটক- ২

12 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com