আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে গুণাকরকাটিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে গুণাকরকাটিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
সমীর রায়, আশাশুনি : দেশব্যাপী আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে আশাশুনির গুনাকরকাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কুল্যা ইউনিয়ন যুবদল।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে গুনাকরকাটি বাজারে এ কর্মসূচি পালন করা হয়।
কুল্যা ইউনিয়ন যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কুল্যা ইউনিয়ন বিএনপির সভাপতি মুঞ্জুরুল হুদা, সাধারণ সম্পাদক এড. খোরশেদ আলম ডালিম, উপজেলা যুবদল নেতা ফিরোজ আহমেদ জজ, চেয়ারম্যান প্রার্থী জাহিদা জাহান পুতুল ও আবুল হাসান বাবলু, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সুজন, সাবেক ইউপি সদস্য ইব্রাহিম গাজী, ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুল্লাহ মালি, শ্রমিক দল সভাপতি আব্দুল আলীম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আতাউর রহমান লাল্টু, আলী মোর্তজা বাবু, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন লিটন সহ ইউনিয়ন বিএনপি, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমন হোসেন।
সমাবেশ শেষে স্থানীয় নেতাকর্মীদের অংশ গ্রহনে বিশাল একটি বিক্ষোভ মিছিল গুণাকরকাটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply