ঢাকাFriday , 13 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

‘সেবাই পরম ধর্ম, এর চেয়ে বড় কোনো ধর্ম নেই’ —খ্রিস্টীয় প্রতিনিধি সম্মেলনে হাবিবুল ইসলাম হাবিব

Majharul islam ঢাকা
আপডেট: 13 November 2026, 22:48

‘সেবাই পরম ধর্ম, এর চেয়ে বড় কোনো ধর্ম নেই’ —খ্রিস্টীয় প্রতিনিধি সম্মেলনে হাবিবুল ইসলাম হাবিব

নিজস্ব প্রতিনিধি : ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে মানবতার কল্যাণে কাজ করার প্রত্যয় এবং পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক ঐক্যের আহ্বানের মধ্য দিয়ে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন জেলা শাখার বার্ষিক খ্রিস্টীয় প্রতিনিধি সম্মেলন-২০২৬।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের সুলতানপুরস্থ সেন্ট জর্জ গির্জা প্রাঙ্গণের সেমিনার কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হাবিবুল ইসলাম হাবিব। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সেবাই পরম ধর্ম, সেবার চেয়ে বড় কোনো ধর্ম নেই। মানুষের কল্যাণে কাজ করাই প্রকৃত মানবতা। ধর্মের মূল শিক্ষা মানুষকে ভালোবাসা, বিপদে পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষের সেবা করার মধ্যেই নিহিত।” এ সময় তিনি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে মানবিক মূল্যবোধ ধারণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি রেভারেন্ড ফাদার স্বপন বৈরাগীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় জাতীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্মল রোজারিও।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল এবং বাংলাদেশ যুব ঐক্য পরিষদ জেলা শাখার আহ্বায়ক অমিত কুমার ঘোষ। এছাড়াও রেভারেন্ড ফাদার ডমিনিক সরকার (সিএসসি), রেভারেন্ড ফাদার লুইজি পাজ্জি (এস.এ.), রেভারেন্ড ফাদার সার্জিওসহ (এস.এ.) বিভিন্ন গির্জার ধর্মীয় প্রতিনিধি, ফাদার, সিস্টার, পালক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক পৌল সাহা।

সম্মেলনে বক্তারা বলেন, একটি সুন্দর, মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সম্মিলিত সামাজিক উদ্যোগের কোনো বিকল্প নেই। ধর্ম যার যার, কিন্তু মানবতা ও মানুষের কল্যাণের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্মেলনটি সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের এক মিলনমেলায় পরিণত হয়।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পাইকগাছায় থানা পুলিশের অভিযানে আটক- ২

12 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com