ঢাকাFriday , 13 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় শশাডাঙ্গা দাখিল মাদ্রাসার খেলার মাঠ ও কবরস্থান উদ্বোধন

Majharul islam ঢাকা
আপডেট: 13 November 2026, 22:38

দেবহাটায় শশাডাঙ্গা দাখিল মাদ্রাসার খেলার মাঠ ও কবরস্থান উদ্বোধন

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের শশাডাঙ্গা দাখিল মাদ্রাসার খেলার মাঠ ও কবরস্থানের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃবৃন্দ যৌথভাবে এ উদ্বোধন করেন।

স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, জেলা কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারি এইচ এম এমদাদুল হক, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রুহুল আমিন, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল গফফার ও সেক্রেটারি মাওলানা সাদিকুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, ওয়ার্ড জামায়াতের সভাপতি আফতাবুজ্জামান ও সেক্রেটারি জহুরুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সভাপতি মাস্টার শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক ওমর ফারুক মিষ্টিসহ জামায়াত ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

খেলার মাঠ ও কবরস্থান উদ্বোধনের মধ্য দিয়ে স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। একই আয়োজনে দুই রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতি এলাকায় পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির একটি ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করেছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পাইকগাছায় থানা পুলিশের অভিযানে আটক- ২

12 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com