ঢাকাThursday , 12 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় থানা পুলিশের অভিযানে আটক- ২

Majharul islam ঢাকা
আপডেট: 12 November 2026, 22:41

পাইকগাছায় থানা পুলিশের অভিযানে আটক- ২

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় পৃথক অভিযানে নাশকতা ও অপহরণ মামলায় দুই ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার কপিলমুনি বাজার ও কয়রা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। বৃহস্পতিবার তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে কপিলমুনি বাজার থেকে পঙ্কজ কর্মকারকে আটক করে পুলিশ। তিনি উপজেলার উত্তর সলুয়া গ্রামের মৃত গোষ্ট কর্মকারের ছেলে। কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাসানুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, পঙ্কজ কর্মকারকে থানার ২৪ সালের ১১ নম্বর মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে আটক করা হয়েছে।

অন্যদিকে, অপহরণ মামলায় কয়রা উপজেলার পাটনিখালি গ্রামের মঞ্জু মোল্লার ছেলে বায়োজিত মোল্লাকে কয়রা থানা-পুলিশের সহায়তায় আটক করা হয়। থানার মামলা নং- ৭/১১।

পাইকগাছা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুই আসামিকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন ও আলোচনা সভা

12 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com