আনন্দ কুমার সাধুর প্রয়াণে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার গভীর শোক
আনন্দ কুমার সাধুর প্রয়াণে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার গভীর শোক
প্রেস বিজ্ঞপ্তি:
টাটা ক্রপ কেয়ার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শ্রী কেশব সাধুর শ্রদ্ধাভাজন পিতা শ্রী আনন্দ কুমার সাধুর স্তব্ধজয়ী প্রয়াণে গভীর শোক ও আন্তরিক সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, সাতক্ষীরা জেলা শাখা।
এক শোকবার্তায় সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, শ্রী আনন্দ কুমার সাধুর এই চিরবিদায়ে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ গভীরভাবে শোকাহত। এক যৌথ বার্তায় তারা প্রয়াতের বিদেহী আত্মার চিরশান্তি ও সদগতি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি প্রদানের জন্য পরম করুণাময় ঈশ্বরের কাছে বিনম্র প্রার্থনা জানান।
সংগঠনটি প্রয়াতের প্রতি বিনম্র শ্রদ্ধা ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

Leave a Reply