ঢাকাMonday , 12 October 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

Majharul islam ঢাকা
আপডেট: 12 October 2026, 20:04

পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে খুলনার পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে পাইকগাছা অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।

এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরামুল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, সদস্য সচিব এসএম এমদাদুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজহারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোখসানা পারভীন, জেলা জামায়াতের ইউনিট সদস্য মো. আব্দুল মমিন সানা, বিএনপি নেতা তুষার কান্তি মণ্ডল এবং প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ ওহাব, গাজী শহীদুল ইসলাম খোকনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সেমিনারে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য জীবন, সাহিত্যকর্ম, সাম্য ও মানবতার দর্শন এবং বাংলা সাহিত্য ও সংগীতে তাঁর অসামান্য অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়-অবিচার, শোষণ-বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে আপসহীন এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তাঁর কবিতা, গান ও সাহিত্যকর্ম মানুষকে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা এবং দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত করে।

সেমিনারে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সাহিত্যপ্রেমী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পাইকগাছায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

12 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com