ঢাকাMonday , 12 October 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে বেড়িবাঁধের জরুরি সংস্কার ও স্থায়ী সুরক্ষার দাবিতে সিডিডব্লিউজি সদস্যদের স্মারকলিপি প্রদান

Majharul islam ঢাকা
আপডেট: 12 October 2026, 23:49

শ্যামনগরে বেড়িবাঁধের জরুরি সংস্কার ও স্থায়ী সুরক্ষার দাবিতে সিডিডব্লিউজি সদস্যদের স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার অতি-ঝুঁকিপূর্ণ ও নদীভাঙনকবলিত পদ্মপুকুর ইউনিয়নে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও স্থানীয় জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করছেন স্থানীয় নারী নেতৃবৃন্দ। চরম প্রাকৃতিক দুর্যোগ ও নদীভাঙনের ঝুঁকি থেকে উপকূলীয় জনপদকে রক্ষায় কমিউনিটি ডেভেলপমেন্ট উইমেনস গ্রুপের (সিডিডব্লিউজি) নারী সদস্যরা একত্রিত হয়ে সোমবার (১২ অক্টোবর) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেছেন।

এই কর্মসূচিতে সিডিডব্লিউজির নারী সদস্যরা পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে এই স্মারকলিপি তুলে দেন। দুর্যোগ মোকাবিলায় নারীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং নেতৃত্ব দান স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসিত হয়েছে।

স্মারকলিপিতে নারী নেতৃবৃন্দ উল্লেখ করেন যে, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় এবং প্রতিনিয়ত নদীভাঙনের ফলে উপকূলীয় এলাকার বসতবাড়ি, কৃষিজমি, মৎস্যসম্পদ এবং স্থানীয় মানুষের জীবনজীবিকা মারাত্মক হুমকিতে পড়ছে। জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হন নারী ও শিশুরা। তাই এ অঞ্চলের সার্বিক সুরক্ষায় জরাজীর্ণ বেড়িবাঁধের দ্রুত ও জরুরি সংস্কার কাজ শুরু করা এবং দীর্ঘমেয়াদে টেকসই ও জলবায়ু-সহনশীল বাঁধ সুরক্ষাব্যবস্থা জোরদার করা একান্ত প্রয়োজন।

জলবায়ু সংকট মোকাবিলা ও উপকূলীয় জনপদের অধিকার আদায়ে নারী নেতৃত্বকে এগিয়ে নেওয়ার এ উদ্যোগটি পরিচালিত হচ্ছে ‘স্কোপ’ (SCOPE) প্রকল্পের আওতায়। প্রকল্পটি এডুকো বাংলাদেশ এবং টিয়ারফান্ড-এর অর্থায়নে ‘বিন্দু নারী উন্নয়ন সংগঠন’ বাস্তবায়ন করছে।

উপকূলীয় নারী নেতৃত্বের এই বলিষ্ঠ দাবি স্থানীয় প্রশাসনে ইতিবাচক সাড়া ফেলবে এবং অবিলম্বে টেকসই বাঁধ নির্মাণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সিডিডব্লিউজি-এর নারী সদস্যরা।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পাইকগাছায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

12 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com