ঢাকাMonday , 12 October 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দলিতের উদ্যোগে যুব সদস্যদের বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

Majharul islam ঢাকা
আপডেট: 12 October 2026, 21:15

দলিতের উদ্যোগে যুব সদস্যদের বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

তালা প্রতিনিধি:
বেসরকারি উন্নয়ন সংস্থা দলিত, মহেশ্বরপাশা, খুলনার আয়োজনে যশোরের মনিরামপুরে দলিত গ্রাম উন্নয়ন যুব সংগঠনের সদস্যদের নিয়ে বার্ষিক সমন্বয় সভা- ২৬ অনুষ্ঠিত হয়েছে। দলিত এর ইউসিডিপি প্রকল্পের আওতায় ও দাতা সংস্থা টিসিসিবি- আয়ারল্যান্ড এর সহযোগীতায় সোমবার (১২ অক্টোবর) সকালে মনিরামপুর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, দলিতের প্রোগ্রাম ম্যানেজার ধরাদেবী দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলক কুমার শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন।
দলিত’র প্রোগ্রাম অর্গানাইজার নেপাল দাস’র পরিচালনায় এসময় প্রোগ্রাম অর্গানাইজার অঞ্জনা দাস, অংশগ্রহনকারী সুব্রত দাস ও শ্যামলী দাস প্রমুখ বক্তব্য রাখেন। সভায় উপজেলার লাউড়ী, চিনাটোলা, পাড়ালা, হাজরাইল ও খেদাপাড়া গ্রাম উন্নয়ন যুব সংগঠনের ১৭ জন সদস্য অংশ নেন। এসময়.সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সন্তানদের শিক্ষায় এগিয়ে নেয়া, বাল্য বিবাহ প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং আর্থ-সামাজিক উন্নয়নের উপর আলোচনা হয়। সভা শেষে অংশগ্রহণকারীদের মাঝে উপহার বিতরণ করা হয়।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পাইকগাছায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

12 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com