ঢাকাMonday , 12 October 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ

Majharul islam ঢাকা
আপডেট: 12 October 2026, 20:06

পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রম এগিয়ে নিতে খুলনার পাইকগাছায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে উপজেলার তিনটি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের হাতে এসব ট্যাব তুলে দেওয়া হয়।

এ উপলক্ষে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ বিশ্বাসের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্যসচিব এস এম এমদাদুল হক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ এবং উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সাবেক জেলা বিএনপির সদস্য জি এম মিজানুর রহমান মিজান, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. আব্দুল মজিদ বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি হলো ফ্যামিলি কার্ড। তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মধ্যে ট্যাব বিতরণের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়নের পথে আরও এক ধাপ অগ্রগতি হলো।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের ক্ষেত্রে নির্ভুলতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এ জন্য দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন তিনি।

অনুষ্ঠান শেষে উপজেলার হরিঢালী, সোলাদানা ও চাঁদখালী ইউনিয়নের মোট ১৫ সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব ও পরিচয়পত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পাইকগাছায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

12 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com