ঢাকাSunday , 20 September 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির প্রতাপনগরে অগ্নিকাণ্ডে ইলেকট্রনিক দোকান পুড়ে ছাই

Majharul islam ঢাকা
আপডেট: 20 September 2026, 20:08

আশাশুনির প্রতাপনগরে অগ্নিকাণ্ডে ইলেকট্রনিক দোকান পুড়ে ছাই

সমীর রায়, আশাশুনি : আশাশুনির প্রতাপনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ইলেকট্রনিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকানের যাবতীয় মালামাল পুড়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিক মারুফ হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে প্রতাপনগরের বিট হাউস মুক্তিযোদ্ধা মোড়ে স্থানীয় মারুফ হোসেনের ইলেকট্রনিক্সের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে দোকানে আগুন জ্বলতে দেখে তারা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অল্প সময়ের মধ্যেই দোকানঘর ও ভেতরে থাকা নগদ টাকা, বিকাশ-ফ্লেক্সিলোডের সরঞ্জামসহ বিভিন্ন ইলেকট্রনিক মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ব্যবসায়ী মারুফ জানান, ঘটনার সময় আমি সাতক্ষীরায় ছিলাম। কিভাবে আগুন লেগেছে বুঝতে পারছি না। ইলেকট্রনিক্স এর মালামালের সাথে দোকান থেকে বিকাশ ও ফ্লেক্সি লোডের ব্যবসা পরিচালিত হতো। সব মিলিয়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নুৎপাতের সূত্রপাত কিভাবে ঘটেছে সে বিষয়ে আমি নিশ্চিত নই। তবে ঘটনাটি তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

20 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com