সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
অনলাইনে ভাইরাল হওয়া ছবি সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। রাত ৭টা ৪০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভবনের একটি রুমের জানালা দিয়ে ফ্যানের সঙ্গে মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে খবর দেওয়া হয়েছে; তারা ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ রুমে প্রবেশ করবে। তবে ঠিক কখন বা কী কারণে এই ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত জুলাই মাসে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এই ঘটনার পর গত ২২ জুলাই সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের তৎকালীন সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে বহিষ্কার করার পাশাপাশি নির্বাচন কমিশনকেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছিল।

Leave a Reply