ঢাকাSunday , 20 September 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পদ্মপুকুরে বর্ষার শুরুতেই পানির নিচে প্রধান সড়ক: দুর্ভোগের নেই প্রতিকার

Majharul islam ঢাকা
আপডেট: 20 September 2026, 22:44

পদ্মপুকুরে বর্ষার শুরুতেই পানির নিচে প্রধান সড়ক: দুর্ভোগের নেই প্রতিকার

স.ম মুজাহিদ, পদ্মপুকুর (শ্যামনগর) প্রতিনিধিঃ

বর্ষা মৌসুমের শুরুতেই পদ্মপুকুর ইউনিয়নের প্রধান সড়কের কিছু কিছু পয়েন্ট পানির নিচে তলিয়ে যায় ইউনিয়নের হাজারো মানুষের চলাচলের একমাত্র প্রধান সড়ক। বর্ষা মৌসুমে মাসের পর মাস সড়কে পানি জমে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন পদ্মপুকুর ইউনিয়নের স্থানীয় বাসিন্দারাসহ পাশ্ববর্তী ইউনিয়নের লোকজন। গুরুত্বপূর্ণ এই সড়কটি এখন অনেকটা যেন জলাবদ্ধতার কবলে পড়ে মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় যুবকেরা পানির নিচে ডুবে থাকা রাস্তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলে এলাকার সকল শ্রেনীপেশার সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে বলেন ভোটের সময় জনপ্রতিনিধিরা এলাকায় এসে রাস্তা করার আশ্বাস দিলেও আজ পর্যন্ত রাস্তাটি হয়নি।বর্ষা মৌসুম শুরু হতেই এই ভোগান্তি পোহাতে হয় আমাদের সকলের কিন্তু দীর্ঘ বছর যাবত মেলেনা সমাধান।

এছাড়াও স্থানীয় সচেতন নাগরিকদের ভাষ্যমতে, ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষ প্রতিদিন এই মাটির সড়ক দিয়ে উপজেলা সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করেন। কিন্তু বর্ষা শুরু হলেই সড়কের ওপর পানি জমে যায়। ফলে পথচারীদের পাশাপাশি মোটরসাইকেল, ভ্যান, ইজিবাইকসহ ছোট যানবাহন চলাচলেও দেখা দেয় নানা সমস্যা।
সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয় শিক্ষার্থী, বয়স্ক মানুষ ও অসুস্থ রোগীদের। জরুরি প্রয়োজনে হাসপাতালে যাতায়াত কিংবা প্রয়োজনীয় কাজে বাইরে বের হতে গিয়ে অনেক সময় পানির মধ্য দিয়েই চলাচল করতে হয়।অসুস্থ রোগিদের বিকল্প পথ হিসেবে নদী পথে সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় জরুরি ভিত্তিতে পৌঁছাতে না পারার জন্য অনেক রোগীর মৃত্যু পর্যন্ত হয়ে থাকে।
দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

এলাকাবাসীর দাবি, শুধু সাময়িকভাবে পানি সরিয়ে নয়, সড়কটি উঁচু করে টেকসইভাবে সংস্কার এবং পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা করা প্রয়োজন। এতে বর্ষা মৌসুমে মানুষের দুর্ভোগ কমার পাশাপাশি সারা বছর নির্বিঘ্নে যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হবে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

20 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com