সাতক্ষীরা জেলা মন্দির পরিদর্শনে খুলনা রেঞ্জের ডিআইজি, দুর্গোৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস
সাতক্ষীরা জেলা মন্দির পরিদর্শনে খুলনা রেঞ্জের ডিআইজি, দুর্গোৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলা মন্দির (মায়েরবাড়ি) পরিদর্শন করেছেন খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ রেজাউল করিম মহোদয়।১৫ অক্টোবর দুপুর ১.০০ ঘটিকায় পরিদর্শনকালে তিনি মন্দিরের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং উপস্থিত নেতৃবৃন্দ ও জেলা মন্দির সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে ডিআইজি মহোদয় বলেন, শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো দুষ্কৃতিকারী অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করলে কিংবা কেউ গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চাইলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলা এবং পূজামণ্ডপসহ সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর উদ্যোগে স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখার ব্যবস্থা করা হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা, গুজব কিংবা সন্দেহজনক তৎপরতা দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।
ডিআইজি মহোদয় বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন নিরাপদে ও আনন্দের সঙ্গে শারদীয় দুর্গোৎসব উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
পরিদর্শন শেষে তিনি উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং সবাইকে পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রেখে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনের আহ্বান জানান। সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম বলেন সাতক্ষীরা জেলায় শারদীয় দুর্গোৎসব সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপিত হবে । সাতক্ষীরা জেলা পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা দিতে ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছে।
বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক অমিত কুমার ঘোষ জেলা শাখার পক্ষ থেকে সাতক্ষীরার পুলিশ সুপার জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলমের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।জেলা ব্যাপী দুর্গোৎসবকে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর রাখতে তাঁর আন্তরিকতা, দায়িত্বশীলতা এবং দিনরাত নিরলসভাবে কাজ করার উদ্যোগের প্রশংসা করেন সংগঠনের নেতৃবৃন্দ।
একই সঙ্গে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ শাহিনুর রহমান এবং সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনগত তৎপরতার প্রতিও আন্তরিক ধন্যবাদ ও প্রশংসা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরিদর্শন শেষে সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সুযোগ্য সভাপতি এড. সোমনাথ ব্যানার্জি ডিআইজি মহোদয়, পুলিশ সুপার এবং উপস্থিত সকল আইন-শৃঙ্খলা বাহিনীকে জেলা মন্দিরের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জনাব মোঃ রেজাউল করিম, ডিআইজি খুলনা রেঞ্জ, খুলনা।
আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব মিথুন সরকার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস্ সাতক্ষীরা, জনাব শাহিনুর চৌধুরী অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, জনাব মোঃ শফিকুল ইসলাম অফিসার ইনচার্জ সদর থানা সাতক্ষীরা
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা মন্দির সমিতির সহ সভাপতি -সুভাষ ঘোষ,সাধারণ সম্পাদক নিত্যনন্দ আমিন সাংগঠনিক সম্পাদক অসীম কুমার সাধু সহ-সম্পাদক বলাই দে।

Leave a Reply