ঢাকাWednesday , 14 October 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় বিজিবির অভিযানে আড়াই কোটি টাকার ক্রিস্টাল মেথ ‘আইস’ জব্দ

Majharul islam ঢাকা
আপডেট: 14 October 2026, 23:23

সাতক্ষীরায় বিজিবির অভিযানে আড়াই কোটি টাকার ক্রিস্টাল মেথ ‘আইস’ জব্দ

ডেস্ক রিপোর্ট:
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর মাদকবিরোধী বিশেষ অভিযানে আড়াই কোটি টাকা মূল্যের ৫০০ গ্রাম ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়েছে।
গত সোমবার (১৩ অক্টোবর ২০২৬) সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনায় ঘোনা বিওপির একটি বিশেষ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ঘোনা বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ৬/১৩-এস থেকে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দাঁতভাঙ্গা শ্মশানঘাট নামক স্থান দিয়ে ভারত থেকে মাদকদ্রব্য পাচার করা হবে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি চৌকস দল উক্ত স্থানে কৌশলে অবস্থান নেয়। পরবর্তীতে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৫শ’ গ্রাম ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫০ লাখ টাকা।
দেশের তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। বিজিবির এই সফল অভিযানে স্থানীয় সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন এবং নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনার অনুরোধ জানিয়েছেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

শ্যামনগরে মন্দির কমিটির নিকট ড.মনিরুজ্জামানের শারদীয় উপহার প্রদান

14 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com