ঢাকাWednesday , 14 October 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে মানববন্ধন

Majharul islam ঢাকা
আপডেট: 14 October 2026, 23:25

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে মানববন্ধন

মনিরুজ্জামান মনি : সাতক্ষীরা জেলার ৭৮টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় সার ডিলার নিয়োগে ব্যাপক দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৪ অক্টোবর) বেলা ১২টায় সাতক্ষীরা জজকোর্টের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় প্রকৃত ব্যবসায়ী ও যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করে অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে ডিলারশিপ বরাদ্দ দেওয়া হয়েছে। এ ধরনের অনিয়মের ফলে কৃষকদের সময়মতো ও ন্যায্যমূল্যে সার পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।
বক্তারা বিতর্কিত নিয়োগ বাতিল করে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে পুনরায় সার ডিলার নিয়োগের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়ায় ওঠা অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তাঁরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান ভুট্টো, সদস্যসচিব শেখ শরিফুজ্জামান সজীবসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
কর্মসূচি থেকে আয়োজকদের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, সার ডিলার নিয়োগে কথিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে অবিলম্বে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

শ্যামনগরে মন্দির কমিটির নিকট ড.মনিরুজ্জামানের শারদীয় উপহার প্রদান

14 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com