ঢাকাWednesday , 14 October 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় স্মারকলিপি জমাদান বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

Majharul islam ঢাকা
আপডেট: 14 October 2026, 23:18

তালায় স্মারকলিপি জমাদান বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

তালা প্রতিনিধি:
গ্রামীন দলিত নারীদের সমন্বয়ে স্বনির্ভর দল গঠন ও কার্যকর ভাবে পরিচালনা প্রক্রিয়া এবং সমবায় দপ্তরের নিবন্ধন পাওয়া সংক্রান্তে সাতক্ষীরার তালায় নিয়োমিত যোগাযোগ ও অ্যাডভোকেসী এবং স্মারকলিপি জমা দেওয়া বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা দলিত, খুলনা’র ইনক্লুসিভ ডিজিটাল পাথওয়েস ফর ডিসঅ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি (আইডিপিডিভিসি) প্রকল্পের আয়োজনে, দাতা সংস্থা ফান্দাজিওন সানজিনো অনলুস ইতালী’র সহযোগীতায় বুধবার (১৪ অক্টোবর) সকালে তালা সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
তালা সদর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। দলিত’র টেকনোলজি প্রশিক্ষক পবিত্র দাস’র পরিচালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক জুলফিকার রায়হান, দলিত’র প্রকল্প কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, স্বেচ্ছাসেবক রঘু দাস ও রাজুর দাস প্রমুখ। এসময় দলিত’র উপকারভোগী প্রান্তিক নারী সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপোতাক্ষের ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ

14 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com