তালায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচী বাস্তবায়নে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
তালায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচী বাস্তবায়নে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
তালা প্রতিনিধি:
নারীর ক্ষমতায়ন, অধিকার ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম দেশব্যাপী একযোগে শুরু উপলক্ষ্যে তালায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সোমবার (১২ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আরিফুজ্জামান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা।
এসময় উপজেলা বিএনপি সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ হাজিরা খাতুন, ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, মো. জাহাঙ্গীর হোসেন, কামরুল ইসলাম লাল্টু, সমাজসেবা অফিসের তৌফিক ইমরান, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেন, তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারন সম্পাদক জুলফিকার রায়হান, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, তালা রিপোর্টার্স ক্লাবের সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক মারুফ উল ইসলাম ও সাংবাদিক মিজানুর রহমানসহ সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Leave a Reply