ঢাকাMonday , 12 October 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Majharul islam ঢাকা
আপডেট: 12 October 2026, 20:02

পাইকগাছায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্যসচিব এস এম এমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আলতাফ হোসেন, পৌর জামায়াতের সভাপতি মিজানুর রহমান এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রাণকৃষ্ণ দাশ।

সভায় বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্যসচিব হিমাদ্রি শেখর দে, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সন্তোষ মণ্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য মৃত্যুঞ্জয় সরদারসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সম্পাদক, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন, পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপন নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সবাইকে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পাইকগাছায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

12 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com