দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরন
দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরন
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবসে র্যালী, আলোচনা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত র্যালী পরবর্তী এক আলোচনা সভার আয়োজন করা হয়। দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুল মিলনায়তনে এ সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মদন মোহন পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।
বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই আল আমিন, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর. কে.বাপ্পা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা কন্যা শিশুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে সকলকে সচেতন হওয়ার আহবান জানান। এছাড়া বাল্যবিবাহ, ইভটিজিং সহ সামাজিক নিরাপত্তার জন্য সকল অভিভাবক ও শিক্ষার্থীদের নিজেদেরকে সচেতন হওয়ার পরামর্শ প্রদান করা হয়। অনুষ্ঠানে আলোচনা সভার শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে থেকে বিজয়ীদেরকে পুরষ্কৃত করা হয়।

Leave a Reply