আশাশুনিতে বিএনসিসি’র শিশু অধিকার বিষয়ক সচেতনতামূলক র্যালী
আশাশুনিতে বিএনসিসি’র শিশু অধিকার বিষয়ক সচেতনতামূলক র্যালী
সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে শিশুদের অধিকার সম্পর্কে মানুষকে সচেতন করার লক্ষ্যে সচেতনতামূলক র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় আশাশুনি সরকারি কলেজের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)’র আয়োজনে কলেজ ক্যাম্পাসে সমাবেশের সভাপতিত্ব করেন ২১, বিএনসিসি ব্যাটালিয়ন, সুন্দরবন রেজিমেন্ট শিরোমনি’র অধিনায়ক ও কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মেজর মু. এছাহক আলী।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. নজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রবিউল ইসলাম, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ও প্লাটুন কমান্ডার অধ্যাপক সজল কুমার আঢ্য প্রমূখ।
বক্তারা শিশুশ্রম, বাল্যবিবাহ ও শিশুনির্যাতন বন্ধের পাশাপাশি শিশুদের অধিকার সম্পর্কে মানুষকে সচেতন করার লক্ষ্যে সারাদেশের ন্যায় সুন্দরবন রেজিমেন্টের আওতাধীন আশাশুনি সরকারি কলেজের বিএনসিসি ক্যাডেটদের শিশু অধিকার সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
এর আগে কলেজ ক্যাম্পাস থেকে একটি র্যালী বের হয়ে ক্যাম্পাস এলাকা প্রদক্ষিণ করে।

Leave a Reply