তালায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
তালায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
তালা প্রতিনিধি:
“শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠনে ৬০ বছর”এই প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরার তালায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার (৫ অক্টোবর) সকালে উপ-শহরে র্যালি শেষে তালা উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান। সহকারী অধ্যাপক গাজী আছাদুজ্জামানের সঞ্চালনায় সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, প্রাক্তন অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, পাটকেলঘাটা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল কুদ্দুস, তালা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ আনিছুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, তালা ব্রজেন দে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আখতারুজ্জামান খান, তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সজীবুদ্দৌলা, নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সাইদুল আলম বাবলু, শিক্ষার্থীদের মধ্যে আফসানা আলম মৌ, তন্বী মন্ডল ও হিমাদ্রী বর্ষণ গুহ প্রমুখ।
এ সময় ৪ জন গুণী শিক্ষককে সংবর্ধণা প্রদান করা হয়। গুণী শিক্ষকরা হলেন কলেজ পর্যায়ে তালা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ আনিছুর রহমান, মাদ্রাসা পর্যায়ে নাংলা পি,এস,জে ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক শিরিন সিদ্দিকী, কারিগরীতে প্রিন্সিপাল আখতারুজ্জামান বিজ্ঞান, কৃষি, কারিগরী ও বাণিজ্য কলেজের সহকারী অধ্যাপক বিকাশ কুমার পাল এবং মাধ্যমিক পর্যায়ে তালা ব্রজেন দে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আবুল হোসেন।

Leave a Reply