ঢাকাMonday , 5 October 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু

Majharul islam ঢাকা
আপডেট: 5 October 2026, 20:21

পাইকগাছায় খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু

চলতি শিক্ষাবর্ষেই কৃষি অনুষদে ৮০ শিক্ষার্থী ভর্তির পরিকল্পনা

এম জালাল উদ্দীন, পাইকগাছা (খুলনা):

পাইকগাছায় খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে সুপেয় পানি সরবরাহের জন্য ২ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। বৃষ্টির পানি সংরক্ষণ, ভূগর্ভে প্রবেশ করানো ও পরিশোধনের মাধ্যমে পানযোগ্য করার এ প্রকল্পের কাজ তিন মাসের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্বিতীয় ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনা ও চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন।

উপাচার্য বলেন, সুপেয় পানির ব্যবস্থা না থাকায় এত দিন ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। পানি প্রকল্পের কাজ শেষ হলে দ্রুততম সময়ের মধ্যে শিক্ষা কার্যক্রম শুরু করা হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২৫ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত ক্যাম্পাসে বৃষ্টির পানি সংরক্ষণ করে নির্দিষ্ট প্রক্রিয়ায় মাটির নিচে রাখা হবে। পরে তা উত্তোলন ও পরিশোধনের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের ব্যবহারের জন্য সরবরাহ করা হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি শিক্ষাবর্ষেই কৃষি অনুষদের চারটি বিভাগে ২০ জন করে মোট ৮০ জন শিক্ষার্থী ভর্তির পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য আবাসিক হল এবং কৃষি ও প্রাণিসম্পদ গবেষণার জন্য দুটি শেড ইতিমধ্যে নির্মাণ করা হয়েছে।

ক্যাম্পাসের অবকাঠামোগত কাজ দ্রুত শেষ করতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও খুলনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক আমিরুল ইসলাম কাগজী সমন্বয় করছেন। তিনি জানান, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

পরিদর্শনকালে পল্লী উন্নয়ন একাডেমির সাবেক প্রকৌশলী এম এ মতিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা মাহমুদ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

04 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com