আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা মাহমুদ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা মাহমুদ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
সমীর রায়, আশাশুনি : আশাশুনির দক্ষিণ দরগাহপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা মাহমুদ আলী গাজীকে (৭৯) রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার (৪ অক্টোবর) সকাল ১০ টায় দরগাহপুর রহমানিয়া জামে মসজিদ প্রাঙ্গনে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
দক্ষিণ দরগাহপুর গ্রামের মৃত মোজাহার আলী গাজীর ছেলে বীর মুক্তিযোদ্ধা মাহমুদ আলী গাজী বার্ধক্যজনিত শারীরিক সমস্যায় ভুগছিলেন। শনিবার বিকাল ৫ টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)।
সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র ইউএনও প্রতিনিধি হিসাবে উপস্থিত থেকে কফিনে জাতীয় পতাকা ও ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। পরে থানার অফিসার ইনচার্জ এর প্রতিনিধি হিসেবে এসআই ফিরোজ এর নেতৃত্বে জেলা পুলিশের এসআই মফিজুর রহমানের পরিচালনায় একটি চৌকস দল তাকে গার্ড অফ ওনার প্রদান করেন।
এসময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম, দরগাহপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ আরব আলী, বীর মুক্তিযোদ্ধা মুনছুর আলম, দরগাহপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইসলাম উদ্দিন গোলদার, ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল গনি, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ জুলফিকার হায়দার, প্যানেল চেয়ারম্যান শেখ আসাদুজ্জামান মুকুলসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। জানাযার নামাজে ইমামতি করেন দরগাহপুর রহমানিয়া জামে মসজিদের ইমাম হাফেজ আতিয়ার রহমান।

Leave a Reply