পাইকগাছায় ৬শ গাছের চারা বিতরণ
পাইকগাছায় ৬শ গাছের চারা বিতরণ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৬০০টি গাছের চারা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা সৃষ্টি এবং সবুজায়ন কার্যক্রমকে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।
চারা বিতরণ অনুষ্ঠানে কপিলমুনি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী, ইউনিয়ন পরিষদের সচিব মোঃ জাবেদ ইকবাল, কপিলমুনি ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আনারুল ইসলাম, সাংবাদিক মুস্তাফিজুর রহমান পারভেজসহ ইউপি সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply