বীর মুক্তিযোদ্ধা সুজাত আলি’র সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব
বীর মুক্তিযোদ্ধা সুজাত আলি’র সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব
তালা প্রতিনিধি:
তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক এস. আর আওয়ালের পিতা বরেন্য বীর মুক্তিযোদ্ধা সরদার সুজাত আলি (৯৫) গুরুতর অসুস্থ্য হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। তাঁর সুস্থতা কামনার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন মুক্তিযোদ্ধার পরিবার ও তালা রিপোর্টার্স ক্লাব।
সাংবাদিক এস. আর আওয়াল জানান, বীর মুক্তিযোদ্ধা সরদার সুজাত আলি গত ১০ অক্টোবর অসুস্থ অবস্থায় মাদার তেরেসা ক্লিনিকের কর্মরত চিকিৎসকের পরামর্শে তাকে ভর্তি করা হয়। পরদিন সেখানে তার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলটি কেটে বাদ দিতে হয়। আঙুলটি বাদ দেওয়ার পরেও তিনি সুস্থ না হওয়ায় তাকে গত সপ্তাহে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আগামী ১৪ নভেম্বর আরো একটি অপারেশনের জন্য তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজের চিকিৎসক ডা. প্রবীর কুমার দাশ’র অধীনে চিকিৎসাধীন আছেন।
উল্লেখ্য, তালা উপজেলার খেশরা ইউনিয়নের মুড়াগাছা গ্রামের মৃত সৈয়দ আলী সরদারের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা সরদার সুজাত আলি একজন সমাজসেবক ও সংস্কারক। তিনি দীর্ঘদিন তালা উপজেলা জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে তালা উপজেলার খেশরা ইউনিয়নের বাতুয়াডাঙ্গা গ্রামে স্থানীয় মুক্তিযোদ্ধাদের নিয়ে ক্যাম্প কমাণ্ডার হিসাবে মুক্তিযোদ্ধা ক্যাম্প গড়ে তোলেন। এছাড়া তিনি তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে দীর্ঘ সময় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। ১৯৯৪ সালে তিনি খেশরা অঞ্চলের মানুষকে সংগঠিত করে শালিখা কলেজ প্রতিষ্ঠা করেন এবং দীর্ঘদিন এই কলেজের সভাপতি দায়িত্ব পালন করেন।
এদিকে, তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক, প্রভাষক এস. আর আওয়ালের পিতা বীর মুক্তিযোদ্ধা সরদার সুজাত আলি’র আশু সুস্থ্যতা কামনা করে বিবৃতি প্রদান করেছেন, তালা রিপোর্টার্স ক্লাবের আহবায়ক নারায়ন মজুমদার, সিনিয়র সদস্য মীর জাকির হোসেন, ইন্দ্রজীৎ দাস বাপ্পী, বি. এম. জুলফিকার রায়হান, গোলাম মোস্তফা, মিজানুর রহমান, মারুফ উল ইসলাম, বাবলুর রহমান, মো. বায়েজীত হোসেন, হাফিজুর রহমান, মো. শাহিনুর রহমান, সাইদ সম্রাট, তাপস ঘোষ, আবু জাফর, এহসানুল হক, লিটন পারভেজ, দেলোয়ার হোসেন, গোলাম রাব্বানী, শেখ সিদ্দিক, রিপন হুসেইন, বাহারুল ইসলাম, রেশমা খাতুন ও শেখ বাবলুর রহমান প্রমুখ।

Leave a Reply