ঢাকাFriday , 6 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালার শালিখা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

Majharul islam ঢাকা
আপডেট: 6 November 2026, 23:44

তালার শালিখা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
তালা প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলার কলাগাছি গ্রামে শালিখা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় নদীতে লাশ ভাঁসতে দেখে এলাকার লোকজন পুলিশকে খবর দিলে তালা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
সংশ্লিষ্ট খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু জানান, কলাগাছি গ্রামে শালিখা নদীতে লাশ ভাঁসতে দেখে এলাকার মানুষ পুলিশকে খবর দেয়। খবর পেয়ে তালা থানা পুলিশসহ আমি ঘটনাস্থলে আসি। উদ্ধার হওয়া লাশটি এক যুবকের (৩২)। তবে লাশটিতে পচন ধরায় তার পরিচয় সনাক্ত করা যায়নি।
এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য মঙ্গল মন্ডল জানান, ভাসমান লাশের পরনে জিন্স প্যান্ট ও ইংরেজিতে টাইটানস লেখা ফুলহাতা গেঞ্জি রয়েছে। লাশ পচে ফুলে যাওয়ায় মুখ চেনা যাচ্ছে না।
এব্যপারে তালা থানার ওসি আব্দুল আলীম জানান, শালিখা নদীতে ভাঁসমান অজ্ঞাত যুবকের লাশের খবর পেয়েছি। লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে খেশরা ক্যাম্প পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পাইকগাছায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

05 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com