তালায় কাঠ ব্যবসায়ীর বিচালির গাদায় অগ্নি সংযোগের অভিযোগ
তালায় কাঠ ব্যবসায়ীর বিচালির গাদায় অগ্নি সংযোগের অভিযোগ
তালা প্রতিনিধি:
সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের ডাংগানলতা গ্রামে প্রকাশ্যে হুমকি দেওয়ার পরদিনই এক কাঠ ব্যবসায়ীর বিচালির গাদায় আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে ব্যবসায়ী নুর ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে। এতে তার ৭০ হাজার টাকার বিচালি পুড়ে ছাই হয়েছে। ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
উপজেলার ডাঙ্গানলতা গ্রামের আবুল হোসেন সরদার’র ছেলে ভুক্তভোগী মো. নুর ইসলাম সরদার জানান, তিনি পেশায় একজন কাঠ ব্যবসায়ী। বিভিন্ন বিষয় নিয়ে তার প্রতিপক্ষরা গত ৫ নভেম্বর সকালে একই গ্রামের কতিপয় ব্যক্তি তাকে প্রকাশ্যে হত্যাসহ নানান হুমকি প্রদান করেন। এঘটনায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছিলেন।
নূর ইসলাম বলেন, হুমকি দেওয়ার পরদিন শুক্রবার সকালে ডাঙ্গানলতা গ্রামের আলেকজান বেগম তাকে ঘুম থেকে ডেকে জানান, তার বিচালির (গো খাদ্য) গাদায় আগুন জ্বলছে। খবর পেয়ে ঘটনাস্থল বাড়ির পাশের পরিত্যক্তা জায়গায় গিয়ে তিনি আগুন জ্বলতে দেখেন। এসময় তাঁর ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রন করেন। এরআগেই আগুনে তার ৭০ হাজার টাকার বিচালী পুড়ে ছাই হয়।
এ ঘটনাকে পরিকল্পিত ত্রাস সৃষ্টি এবং ক্ষতিসাধন উল্লেখ করে ভুক্তভোগী নুর ইসলাম অবিলম্বে হুমকিদাতা ও অগ্নিসংযোগকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply