ঢাকাFriday , 6 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় প্রশাসনের অভিযানে একদিনে ২ বাল্যবিবাহ পণ্ড, পালালো বর

Majharul islam ঢাকা
আপডেট: 6 November 2026, 23:52

তালায় প্রশাসনের অভিযানে একদিনে ২ বাল্যবিবাহ পণ্ড, পালালো বর
‎
‎বি. এম. জুলফিকার রায়হান, তালা:
‎
‎সাতক্ষীরার তালায় একই দিনে দুটি বাল্যবিবাহ বন্ধ করেছে প্রশাসন। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুমিরা ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে বিয়ে দুটি পণ্ড করা হয়। অভিযানের খবর পেয়ে এক বর তার শিশু বৌকে নিয়ে গাড়িতে করে দ্রুত পালিয়ে যায়।
‎মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক নাজমুন নাহার জানান, তালার কুমিরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাজেরপাড়া গ্রামে ধুমধাম করে ১৫ বছর বয়সী এক শিশুর বাল্যবিবাহের আয়োজন চলছিল। খবর পেয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণার নির্দেশে কিশোর-কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার রিংকু আইচ, কুমিরা ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক শম্পা ভট্টাচার্য ও ক্লাবের দপ্তরি মিনা দে দ্রুত ঘটনাস্থলে যান। এ সময় পাটকেলঘাটা থানা পুলিশের একটি দলও সেখানে অবস্থান করে।
‎অভিযান টের পেয়ে বর তার অপ্রাপ্তবয়স্ক স্ত্রীকে গাড়িতে তুলে পালিয়ে যায়। পরে কনের পিতার কাছ থেকে ভবিষ্যতে বাল্যবিবাহ দেবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়। আগামী সোমবার সকাল ১০টায় মেয়েসহ অভিভাবকদের ইউএনও অফিসে হাজির হতে বলা হয়েছে।
‎
‎এদিকে একই দিনে দ্বিতীয় অভিযানে একই ইউনিয়নের কুমিরা মধ্যপাড়া এলাকায় দশম শ্রেণিতে পড়ুয়া আরেক কিশোরীর (১৫) বাল্যবিবাহের আয়োজনের খবর পেয়ে মহিলা বিষয়ক অধিদপ্তর তালার একটি টিম সেখানে উপস্থিত হয়। এসময় এই বাল্য বিয়েটি প্রতিরোধ করে এবং অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। আগামী সোমবার সকাল সাড়ে ১০টায় মেয়েসহ অভিভাবকদের ইউএনও অফিসে হাজির হতে বলা হয়েছে।
‎
‎দুটি অভিযানেরই সার্বিক সমন্বয় করেন মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক নাজমুন নাহার।
‎
‎অন্যদিকে, তালার ইসলামকাটি ইউনিয়নের ঢ্যামসাখোলা গ্রামে সম্পন্ন হয়ে যাওয়া পঞ্চম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহের ঘটনায় ওই ছাত্রীর অভিভাবকদেরও আগামী সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে বলে জানিয়েছেন নাজমুন নাহার।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পাইকগাছায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

05 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com