আশাশুনি সদর ইউনিয়ন মাল্টি স্টেক হোল্ডার প্লাটফর্ম এর পুষ্টি বিষয়ক সভা
আশাশুনি সদর ইউনিয়ন মাল্টি স্টেক হোল্ডার প্লাটফর্ম এর পুষ্টি বিষয়ক সভা
সমীর রায়, আশাশুনি : আশাশুনি সদর ইউনিয়ন মাল্টি স্টেক হোল্ডার প্লাটফর্ম এর পুষ্টি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ) সকাল ১০ টায় আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউটিশন (গেইন) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির আয়োজনে রেইনস প্রকল্পের আওতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সোবাহান। পুষ্টি বিষয়ক আলোচনা করেন গেইন এর কনসালটেন্ট আতিকুর রহমান।
বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা দ্যূতিকৃষ্ণ মণ্ডল, শিক্ষক রবিউল ইসলাম, প্রানি সংরক্ষণ কর্মকর্তা আফাজ উদ্দিন, হেল্থ ইন্সপেক্টর আব্দুল্লাহ কাফি, ইউপি সদস্য ময়না খাতুন, পুষ্টি কমিটির সদস্য চন্দ্রা মণ্ডল, সালেহা পারভীন পান্না, পঙ্কজ মণ্ডল, অনিতা রানী সানা প্রমুখ।
বক্তারা গর্ভবতী মা, প্রসূতি মা, শিশু, কিশোরী সহ সব বয়সী মানুষের সুষম খাদ্য নিশ্চিত করতে উঠান বৈঠক, ক্যাম্পেইন ও সভার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির জন্য গুরুত্ব আরোপ করেন।

Leave a Reply