উপকূলীয় কৃষকদের জলবায়ু সহনশীল কৃষিজাত পদ্ধতি অভ্যস্থকরণে কৃষক মাঠ দিবস
উপকূলীয় কৃষকদের জলবায়ু সহনশীল কৃষিজাত পদ্ধতি অভ্যস্থকরণে কৃষক মাঠ দিবস
নূরুন্নবী ইমন , সুন্দরবন অঞ্চল প্রতিনিধি:
বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সাতক্ষীরার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা একটি অত্যন্ত ভঙ্গুর খাদ্য ব্যবস্থার অংশ, যা এই অঞ্চলকে জলবায়ু পরিবর্তনের প্রভাবের প্রতি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। ঘন ঘন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং লবণাক্ততার অনুপ্রবেশের মতো প্রাকৃতিক দুর্যোগ। এই অবস্থা বিবেচনা করে উপকূলীয় অঞ্চলগুলোতে খাদ্য নিরাপত্তা উন্নত করতে, জনগোষ্ঠীর সহনশীলতা বাড়াতে এবং জীবিকা টিকিয়ে রাখতে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য লিডার্স, Global Alliance for Improved Nutrition- GAIN এর অর্থায়নে Climate Action at Local Level (CALL) প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্প’র ধারাবাহিক বিভিন্ন কাজের অংশ হিসেবে বিগত মৌসুমে ৩৮৬ জন কৃষকের মাঝে জলবায়ু সহনশীল শাকসবজি চাষ, নেপিয়ার ঘাস চাষ, কমলা সুন্দরী মিষ্টি আলুর চাষ, ঘেরের আইলে বস্তা ও মাচা পদ্ধতিতে সবজি চাষ, ধানের প্রদর্শনী করা হয় যা ব্যাপক ফলনসহ কৃষকদের মাঝে সাঁড়া প্রদান করেছে। এই সফলতা আরো অধিক কৃষকদের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য ১৮ নভেম্বর বুধবার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বেনাদোনা গ্রামে লবণসহনশীল/উচ্চ ফলনশীল মিষ্টি কুমড়া (সুইটিএফ-১/মায়াএফ-১)/ বিরিধান-১০৩/ বিনা-২৩/বিরিধান-১১২, তরমুজ জাত পরিচিতি, ফসল উৎপাদন প্রক্রিয়া, উৎপাদনের পরিমান ও দেশি জাত থেকে পার্থক্যসহ বিভিন্ন বিষয়ে কমবেশি ৯০ জন স্থানীয় কৃষক নিয়ে জলবায়ু সহনশীল বিভিন্ন কৃষিজাত, পদ্ধতি ও অনুশীলনে অভ্যস্থকরনে কৃষক মাঠ দিবস পালন করা হয়। কৃষক মাঠ দিবসের মাধ্যমে ৯০ জন কৃষক তারা কৃষি বিষয়ক লবণসহনশীল জাত সম্পর্কে বিস্তারিত গুণাগুণ জানতে পারে এবং তারা নিজেরা বর্ণিত জাত, পদ্ধতি ও উৎপান প্রক্রিয়া অনুশীলন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন।। অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব ফারুক আহম্মদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য জনাব মোঃ নূর হোসেন, এছাড়া লিডার্স-এর কল প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জনাব মৃনাল কুমার সরকার, ফিল্ড অফিসার সুমন ঢালী, আনিছুর রহমান ও মোসলেমা পারভীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply