আশাশুনি উপজেলা এনজিও ফোরামের মাসিক সমন্বয় সভা
আশাশুনি উপজেলা এনজিও ফোরামের মাসিক সমন্বয় সভা
সমীর রায়, আশাশুনি : আশাশুনি উপজেলা এনজিও ফোরামের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা এনজিও ফোরামের সহযোগিতায় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু।
উপজেলা এনজিও ফোরমের সমন্বয়কারী আসাদুল ইসলামের পরিচালনায় সভায় সাতক্ষীরা উন্নয়ন সংস্থা, ইএসডিও এবং রূপান্তর তাদের কার্যক্রমের প্রেজেন্টেশন উপস্থাপন করেন। অন্যদের মধ্যে নিজ নিজ এনজিওর পক্ষে কথা বলেন কারিতাসের ম্যানেজার মিজানুর রহমান খান, ইএসডিও মাসুকুর রহমান, সাসের ওবায়দুর রহমান, রূপান্তরের এমরান হোসেন, ফ্রেন্ডশীপের সাখাওয়াত হোসেন, ব্রেকিং দ্যা সাইলয়ান্সের দীপ রঞ্জন, উত্তরণের মনিরুল ইসলাম প্রমুখ।

Leave a Reply