ঢাকাWednesday , 18 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শিক্ষক নামের কলঙ্ক লালন শাহ কলেজের প্রভাষক তালার অন্তর!

Majharul islam ঢাকা
আপডেট: 18 November 2026, 22:09

শিক্ষক নামের কলঙ্ক লালন শাহ কলেজের প্রভাষক তালার অন্তর!

* ভালো রেজাল্টের কথা বলে ছাত্রীদের থেকে হাতিয়ে নিয়েছেন দেড় লক্ষাধিক টাকা
* চুরি করেছেন ছাত্রীর স্বর্ণের চেইন
* অনলাইন জুয়ায় চরম আসক্তি
* চুরি ও জুয়ায় আসক্তির কারণে হয়েছেন বদলি

নিজস্ব প্রতিবেদক:
ছাত্রীর স্বর্ণের চেইন চুরি ও নিয়মিত অনলাইন জুয়া খেলার অপরাধে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক লাল্টু সরকার অন্তরকে কুষ্টিয়ায় বদলি করা হয়েছে। বর্তমানে তিনি কুষ্টিয়ার লালন শাহ কলেজে শি¶কতা করছেন বলে সাতক্ষীরা সরকারি কলেজ সূত্রে জানা গেছে। এর আগে ওই প্রভাষকের বিরুদ্ধে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ বা ‘এ প্লাস’ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের চার ছাত্রীর কাছ থেকে দেড় লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।
প্রভাষক লাল্টু সরকার অন্তরের বিরুদ্ধে অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে তার বিরুদ্ধে সকল অভিযোগের সত্যতাও পাওয়া গেছে। এমনকি তিনি নিজেও তার অপরাধ স্বীকার করেছেন।
তথ্যানুসন্ধানে প্রভাষক লাল্টু সরকার অন্তরের ব্যবহৃত বিকাশ নম্বরে টাকা লেনদেনের স্ক্রিনশট ও হোয়াটঅ্যাপে কথোপকথনের কিছু স্ক্রিনশট এই প্রতিবেদকের কাছে পৌঁছেছে। প্রভাষক লাল্টু সরকার অন্তরের কথোপকথনের এক পর্যায়ে তার ছাত্রীকে লিখেছেন, “তুমি এখন ২ হাজার টাকা ম্যানেজ করতে পারছো না, পরে কিভাবে পারবে আমি বুঝছি না।’ ‘আসলে তোমার কাজ নেওয়া আমার ভুল হইছে।’ ‘তুমি গত দেড় মাস ধরে এই টাকা ম্যানেজ করতেছো’ ‘২ হাজার টাকা বড় কথা না, বড় কথা হলো বিশ্বাস।”
অপর একটি কথোপকথনে প্রভাষক লাল্টু সরকার অন্তর লিখেছেন, “আমাকে সকাল সকাল টাকা দিবে, আমি কিন্তু বাড়িতে, ব্যবস্থা করে আমার নগদে পাঠিয়ে দাও (০১৯৩৬৮০৯০৫৭) নগদ নম্বর’ ‘তুমি ব্যবস্থা করো আর না করো আমি যদি আজ টাকা না পাই খোদার কসম আমি আগামীকাল না করে দিবো, তুমি এক্সামের পর টাকা নিবে।” এরপর ওই ছাত্রী নিরুপায় হয়ে উল্লেখিত নম্বরে (বিকাশ) ৫ হাজার টাকা পাঠিয়েছেন বলে লেনদেনের স্ক্রিনশটে দেখা গেছে।
এছাড়াও অন্যান্য স্ক্রিনশটে দেখা গেছে প্রায় কয়েক শত কথোপকথন। যেখানে প্রভাষক লাল্টু সরকার অন্তর ছাত্রীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে ছাত্রীদের বিভিন্নভাবে কথার কুটচালে ফেলে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন।
ওই শিক্ষকের শিকার ভুক্তভোগী ছাত্রী শারমিন জানান, ‘তিনি প্রভাষক লাল্টু সরকার অন্তরের ফাঁদে পা দিয়ে চরমভাবে ঠকেছেন। তিনি শিক্ষকের কথামত ৪০ হাজার টাকা জোগাড় করতে নিজ মায়ের স্বর্ণের গহনা চুরি করে বিক্রি করে সেই বিক্রির পুরো টাকাই তিনি তুলে দিয়েছিলেন প্রভাষক লাল্টু সরকার অন্তরের হাতে। অথচ তিনি টাকাও খুইয়েছেন পক্ষান্তরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন।’ ওই শিক্ষার্থী আরো জানান, ‘অন্তর স্যার টাকা ফেরত দেবেন বলে জানালেও তিনি টাকা ফেরত না দিয়ে বিভিন্ন ধরনের তাল-বাহানা করছেন।’
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক লাল্টু সরকার অন্তরের সাথে যোগাযোগ করা হলে তিনি টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘শিক্ষা বোর্ডে যার কাছে টাকা দিয়েছিলাম তিনি অকৃতকার্য হওয়া ছাত্রীদের টাকা ফেরত দিতে চেয়েছেন। সেখান থেকে টাকা পেলেই আমি ছাত্রীদের টাকা ফেরত দিয়ে দেবো।’ শিক্ষক হয়ে ছাত্রীদের এমন অপরাধে শামিল করার বিষয়ে জানতে চাইলে তিনি ভুল স্বীকার করেন।
এ বিষয়ে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক বাসুদেব বসু বলেন, ‘লাল্টু সরকার অন্তরের বিরুদ্ধে ছাত্রীর চেইন চুরি ও অনলাইন জুয়ায় আসক্ত হওয়ার কারণে তাকে বদলি করা হয়েছে।’ ছাত্রীদের থেকে টাকা হাতিয়ে নেওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘ছাত্রীরা তার বিরুদ্ধে অভিযোগ দিলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
অপরদিকে শিক্ষকতার মতো একটি পবিত্র পেশায় থেকে শিক্ষক কর্তৃক ছাত্রীর চেইন চুরি, অনলাইন জুয়ায় আসক্তির মত অনৈতিক কর্মকাণ্ড ও শিক্ষার্থীকে চুরির পথ বেছে নিতে বাধ্য করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাতক্ষীরার সচেতন মহল ও ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবকরা। অভিভাবকদের দাবি, ‘লাল্টু সরকার অন্তর আগামী প্রজন্মের জন্য হুমকি, সে যেখানে যাবে সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অপশিক্ষা আর অপরাধে জড়িয়ে সমাজকে ধ্বংসের দ্বাপ্রান্তে পৌঁছে দেবে। এজন্য লাল্টু সরকার অন্তরকে শিক্ষকতা পেশা থেকে অপসারণ করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তারা।’

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা

17 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com