ঢাকাMonday , 16 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক

Majharul islam ঢাকা
আপডেট: 16 November 2026, 22:23

শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক

এস, এম, মোস্তফা কামাল : সাতক্ষীরার শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট কাউসার আজিজ। সোমবার(১৬ নভেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঐক্য ছাড়া কোন জাতি এগুতে পারে না। সামান্য স্বার্থের জন্য নিজেদের মধ্যে দুরত্ব তৈরি না করে বরং এলাকার উন্নয়নে সবাইকে এক হয়ে কাজ করার আহবান জানান। উপজেলা নির্বাহী অফিসার শামছুজ্জাহান কনকের সভাপতিত্বে মতবিনিময় সভায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কমকর্তা, সুশীল সমাজ প্রতিনিধি, শিক্ষকবৃন্দ, সাংবাদিক এবং এনজিও সমন্বয়কসহ নানা শ্রেনীর পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পদ্মপুকুরের উপকুল রক্ষা বাঁধ সংস্কার, শিক্ষার মান উন্নয়ন, সরকারি জমির ব্যবস্থাপনা, খেলার মাঠ গড়ে তোলাসহ বিভিন্ন বিষয়ের উপর তিনি দিকনির্দেশনামুলক কথা বলেন।
উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মনিরুজ্জামান, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী, স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান, কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, কোস্টগার্ড কমান্ডার লেঃ মাহাবুব, সহকারী বন সংরক্ষক মোঃ শাহিনুর ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক সোলায়মান কবীর, নকিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ, চেয়ারম্যান আমাজদুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা জিয়াদ আলী, আনছার ভিডিপি কর্মকর্তা আলমগীর হোসেন, নৌ-পুলিশের ইনচার্জ হাফিজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি ছামিউল আযম মনির, সামরিক গোয়েন্দা বিভাগের আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
এদিকে মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরির্দর্শনে যেয়ে শিক্ষার্থীদের সাথে কিছু সময় কাটান। এসময় শ্রেনীকক্ষে পাঠরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে গঠনমুলক কথা বলার পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গনে ফলজ গাছ রোপন করেন। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) অফিস পরিদর্শন করেন এবং রেকর্ডরুমসহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পরবর্তীতে শ্যামনগর থানা পরিদর্শন করেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, মুক্তিপণ দাবি : পুলিশ কনস্টেবলসহ আটক ২

16 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com