ঢাকাMonday , 16 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দলিত জনগোষ্ঠীর নাগরিক পরিষেবায় অভিগম্যতা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত

Majharul islam ঢাকা
আপডেট: 16 November 2026, 22:19

দলিত জনগোষ্ঠীর নাগরিক পরিষেবায় অভিগম্যতা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত
তালা প্রতিনিধি:
মৌলিক অধিকার ও নাগরিক পরিষেবায় দলিত জনগোষ্ঠীর অভিগম্যতা বিষয়ক পরামর্শ সভা সোমাবার (১৬ নভেম্বর) সকালে সাতক্ষীরা পৌরসভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। নাগরিক উদ্যোগ’র আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, বিডিইআরএম সাতক্ষীরা জেলা সভাপতি দুলাল দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। নাগরিক উদ্যোগ তালার সহকারী ফিল্ড কো-অর্ডিনেটর জুয়েল সরকার’র পরিচালনায় অনুষ্ঠিতক সভায় পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী ও পৌর নির্বাহী কর্মকর্তাসহ সুশীল সমাজের প্রতিনিধিরাসহ নাগরিক উদ্যোগের ফিল্ড কো-অর্ডিনেটর পলাশ হালদার ও ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার পবিত্র মণ্ডল উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, দেশের ৬০-৬৫ লাখ মানুষ সুইপার, ডোম, কানপুরী, তেলেগু, ঋষি, কাওরা, বেঁদে, রবিদাস, পৌন্ড্র, চা-শ্রমিক, নিকারী, শিকারীসহ বিভিন্ন জাতিগোষ্ঠী পরিচয়ে বিভিন্ন শহর ও গ্রামাঞ্চলে বসবাস করছেন। যারা দলিত হিসেবে পরিচিত এবং জন্ম ও পেশাগত পরিচয়ের কারনে নানাভাবে বৈষম্যের শিকার। এই জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে নাগরকি উদ্যোগ জানুয়ারি ২০২৫ থেকে ‘মানবাধিকার সুরক্ষা ও সহায়তার মাধ্যমে দলিত ও সামাজিকভাবে বঞ্চিত জনগোষ্ঠীর দারিদ্র বিমোচন ও বিদ্যমান বৈষম্য লাঘব’ শিরোনামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের লক্ষ্য হলো- দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর মানুষের অধিকার সুরক্ষিত করা ও তাঁদের জন্য একটি মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা। প্রকল্পের আওতায় শিক্ষা কার্যক্রম, মানবাধিকার এবং শহরের স্যানিটেশন কর্মীদের পেশাগত সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কার্যক্রমসহ জাতীয় পর্যায়ের নীতি-নির্ধারকদের সঙ্গে অ্যাডভোকেসি কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম অবহিত করা হয়। একই সঙ্গে মৌলিক অধিকার ও নাগরিক পরিষেবায় দলিত জনগোষ্ঠীর অভিগম্যতা বিষয়ে পরামর্শ গ্রহণ এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয় ও যোগাযোগ শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, মুক্তিপণ দাবি : পুলিশ কনস্টেবলসহ আটক ২

16 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com