ঢাকাMonday , 16 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার আকস্মিক পরিদর্শন করলেন ইউএনও

Majharul islam ঢাকা
আপডেট: 16 November 2026, 22:27
কালিগঞ্জের ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার আকস্মিক পরিদর্শন করলেন ইউএনও
কৃষ্ণনগর প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার। সোমবার (১৬ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে তিনি বাজারের সার্বিক পরিস্থিতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তিনি সরকারি চান্দিনার জায়গা জবরদখল রোধ, কসাইখানা, মাছ বাজার, পোল্ট্রি মুরগি বিক্রির নির্ধারিত স্থান ও গরুর হাটসহ আশপাশের এলাকা ঘুরে দেখেন এবং নির্বাচন পরিচালনা কমিটি ও বাজারের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
এ সময় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে ইউএনও তানিয়া আক্তার বলেন, “বাজারের পেরিফেরি জায়গায় যত্রতত্র ভবন নির্মাণ করা যাবে না। গরুর হাটের আশপাশের এলাকা যেন কেউ জবরদখল করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে এবং নির্দিষ্ট চাঁদনীগুলোতে নির্ধারিত পট্টি স্থাপন করতে হবে।” তিনি খুব শীঘ্রই নির্বাচন পরিচালনা কমিটি ও নবনির্বাচিত কমিটির সাথে আনুষ্ঠানিক মতবিনিময় সভায় বসবেন বলেও জানান।
এর আগে, নাজিমগঞ্জ বাজার নির্বাচনকালীন সময়ে উপজেলা প্রশাসনের ব্যস্ততা এবং সহকারী কমিশনার (ভূমি) পদ শূন্য থাকার সুযোগে বাজারের রাস্তার দুই পাশে একাধিক অবৈধ স্থাপনায় ছাদ নির্মাণের কাজ শুরু হয়। প্রশাসনের পক্ষ থেকে কাজ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলেও স্থানীয় প্রভাব খাটিয়ে নির্মাণকাজ অব্যাহত রাখার অভিযোগ ওঠে। এ বিষয়ে এবার কঠোর অবস্থানে যাচ্ছে উপজেলা প্রশাসন। ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি ও বাজার নির্বাচনের প্রিজাইডিং অফিসার উপজেলা আইসিটি কর্মকর্তা হেমন্তনাথ মণ্ডল এ বিষয়ে প্রশাসনের কঠোর অবস্থানের কথা ব্যক্ত করেন।
পরিদর্শনকালে ইউএনওর সাথে উপস্থিত ছিলেন নাজিমগঞ্জ বাজার নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা আইসিটি কর্মকর্তা হেমন্তনাথ মণ্ডল, নির্বাচন কমিশনার কমিটির প্রধান সহকারী অধ্যাপক মোঃ আনিসুর রহমান, সহকারী নির্বাচন কমিশনার শেখ শরিফুল ইসলাম, মাওলানা শেখ মনিরুল ইসলাম ও মোঃ তবিবুর রহমান খান।
এছাড়া বাজারের নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুর রহমান মুন্না, প্রচার সম্পাদক লুৎফর রহমান জুয়েল, সদস্য মোঃ নুরুজ্জামান খান এবং স্থানীয় ব্যবসায়ী মোঃ হাফিজুর রহমান, শেখ আরিজুল ইসলাম, শেখ সিরাজুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, মুক্তিপণ দাবি : পুলিশ কনস্টেবলসহ আটক ২

16 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com