ঢাকাMonday , 2 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে নতুন কুঁড়ি ২০২৬-২৭ সিজন ২ এর প্রস্তুতিমূলক সভা

Majharul islam ঢাকা
আপডেট: 2 November 2026, 21:55

আশাশুনিতে নতুন কুঁড়ি ২০২৬-২৭ সিজন ২ এর প্রস্তুতিমূলক সভা

সমীর রায়, আশাশুনি : তৃণমূল পর্যায়ের ১০-১৪ বছর বয়সী শিশু কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের বিকাশের সুযোগ তৈরির লক্ষ্যে আশাশুনিতে নতুন কুঁড়ি ২০২৬-২৭ সিজন ২ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
নতুন কুঁড়ির সদস্য সচিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাসের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস কে হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান হাসান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকাশ হোসেন, শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, ক্রীড়া শিক্ষক আনিসুর রহমান।
সভায় আগামী ৮ নভেম্বর নতুন কুঁড়ি সিজন-২-এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি প্রতিযোগিতার সুষ্ঠু ও সুন্দর আয়োজন নিশ্চিত করতে ইউনিয়ন ভিত্তিক লটারি অনুষ্ঠিত হয়। লটারির মাধ্যমে নির্ধারিত সূচি অনুযায়ী খেলাধুলা পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।
এ ছাড়া সভায় ১৩ জন ক্রীড়া সংগঠক নির্বাচন করে মূল কমিটি গঠন করা হয়। একই সঙ্গে প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনা ও মাঠ পরিচালনার জন্য পৃথক মাঠ পরিচালনা কমিটিও গঠন করা হয়।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক

02 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com