সুন্দরবনকে বনদস্যুমুক্তের দাবিতে জেলা প্রশাসকের বরাবর স্মারকলি প্রদান
সুন্দরবনকে বনদস্যুমুক্তের দাবিতে জেলা প্রশাসকের বরাবর স্মারকলি প্রদান
নিজস্ব প্রতিনিধি : সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা ও জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকের বরাবর স্মারকলি প্রদান করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দুপুর ১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন জেলে বাউয়ালী ও সুন্দরবন উপকূলীয় এলাকাবাসী।
স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন, বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক ও সাতক্ষীরা জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন, বনদস্যু নির্মূল কমিটির সদস্য কামরুল ইসলাম বাবুলু, সদস্য বাবলু রহমান, মেম্বার মাষ্টার আব্দুর রহিম, গাবুরা ইউনিয়নের বিএনপির সদস্য সচিব খাইরুল মাষ্টার,গাবুরা ইউনিয়নের যুব দলের সভাপতি ইয়াছিন আরাফাত, সচেতন নাগরিক শহিদুল,জেলে মোরালী, বিল্লালসহ আরো অনেকে।

Leave a Reply