ঢাকাMonday , 2 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বীর মুক্তিযোদ্ধার মানিক পসারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

Majharul islam ঢাকা
আপডেট: 2 November 2026, 22:31

বীর মুক্তিযোদ্ধার মানিক পসারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধাদ্ধা মানিক পশারীর দাফোনে বাঁধা ও অবমাননার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
২ নভেম্বর (সোমবার) সকাল ১১টায় সাতক্ষীরা পাকাপোলের ওপর এই কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সাতক্ষীরা জেলা ইউনিট কমান্ডের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশে তিন শতাধিক মুক্তিযোদ্ধা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভাটি সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তফা নুর আলম।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, ১৯৭১ সালে পরাজিত শক্তি আজও তাদের ক্ষুধার্ত হায়নার রূপ নিয়ে বাংলাদেশের মাটিতে নতুন করে চক্রান্ত শুরু করেছে। এরই ধারাবাহিকতায় তারা পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা সৃষ্টি করেছে।
প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক আবুল কাশেম, ডেইলি স্টার নিজস্ব প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন, আব্দুর রউফ, আব্দুল হামিদ, আব্দুস সোবহান, শফিক আহমেদ, রফিকুল ইসলাম, গণফোরাম নেতা আলিনুর খান বাবুল, জাসদ নেতা হেলালু রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা আশিকি এলাহি, সিপিপি নেতা আবুল হোসেন, ওয়ার্কার্স পার্টির নেতা স্বপন কুমার শীল, এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা অবিলম্বে বীর মুক্তিযোদ্ধাদের অবমাননাকারী এবং স্বাধীনতা বিরোধী অপশক্তির এ ধরনের অপতৎপরতা বন্ধ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক

02 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com