ঢাকাMonday , 2 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় ভাসমান হাসপাতালের উদ্বোধন করলেন এমপি; ৩ মাস সেবা পাবেন সুবিধাবঞ্চিতরা

Majharul islam ঢাকা
আপডেট: 2 November 2026, 22:13

পাইকগাছায় ভাসমান হাসপাতালের উদ্বোধন করলেন এমপি; ৩ মাস সেবা পাবেন সুবিধাবঞ্চিতরা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছার সুন্দরবনসংলগ্ন উপকূলীয় জনপদ গড়ইখালীর শিবসা নদীতে ভাসমান হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সৌদি আরবের সহায়তায় বাংলাদেশ সরকারের পরিচালনায় এ হাসপাতালটি টানা তিন মাস স্থানীয় দুস্থ, অসহায় ও চিকিৎসাসেবাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা প্রদান করবে।

সোমবার (২ নভেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাসমান হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের চিকিৎসক ডা. সায়েম, অ্যাডমিন শাহ আলম, প্রজেক্ট ম্যানেজার ফিরোজ আক্তার, খুলনা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, পাইকগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জিএম বুলবুল আহমেদ, সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু, ইউনিয়ন জামায়াতের আমির কামরুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক আনিসুর রহমান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভাসমান হাসপাতালটি শিবসা নদীতে অবস্থান করে টানা তিন মাস গড়ইখালী ও আশপাশের উপকূলীয় এলাকার মানুষের চিকিৎসাসেবা দেবে। দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত মানুষকে সহজে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বলেন, উপকূলীয় অঞ্চলের চিকিৎসাসেবাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভাসমান হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় অসহায় মানুষ উপকৃত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক

02 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com