আশাশুনিতে ইউপি চেয়ারম্যান পলাশ ও ছাত্রলীগ নেতা জহিরুল সহ গ্রেফতার ৫
আশাশুনিতে ইউপি চেয়ারম্যান পলাশ ও ছাত্রলীগ নেতা জহিরুল সহ গ্রেফতার ৫
সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকি ফেরদৌস পলাশ ও ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল সহ বিভিন্ন মামলায় ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিদুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে জানান, সোমবার (২ নভেম্বর) থানা পুলিশের বিশেষ অভিযানে কুল্যা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ ওমর সাকি ফেরদৌস পলাশ(৪৩) কে তার বাসা থেকে আটক করা হয়েছে। তাকে আশাশুনি থানার সন্ত্রাস বিরোধী আইনের ০৭(৯)২৬ নং মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
একই মামলায় বুধহাটা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শ্বেতপুর গ্রামের আব্দুল গফুর সরদারের ছেলে মোঃ জহিরুল ইসলাম(৩২) গ্রেফতার দেখানো হয়েছে।
এছাড়া অন্যান্য মামলায় ফকরাবাদ গ্রামের খায়বার গাজীর ছেলে মোঃ সাইফুল গাজী (৩৬), বাসুদেবপুর গ্রামের ছবেদ আলী গাজীর ছেলে মোঃ আবু রাশেদ গাজী ও উত্তর গোদাড়া গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে আবুল কালাম (৫৭) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply